• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাঙ্গাইল মডেল মসজিদে বরণ ও বিদায় অনুষ্ঠান

টাঙ্গাইল প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের জেলা সদর মডেল মসজিদের নবযিুক্ত ইমাম ও খতিব হাফেজ মাওলানা নূর মুহাম্মদের বরণ এবং টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবদুর রাজজাক সহ মডেল মসজিদের মুয়াজ্জিন মো. সেকান্দর আলী ও খতিব আ. রহিমের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা সদর মডেল মসজিম প্রাঙ্গণে মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ এশা স্থানীয় মুসল্লিদের আয়োজিত ওই বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ সাংবাদিক খান মোহাম্মদ খালেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

জেলা সদর মডেল মসজিদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাইফুল আলম টিটুর সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান শফিক, বটতলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আ. বাছেদ খান, জেলা বাস কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ প্রমুখ।
ওই অনুষ্ঠানে বরণ ও বিদায়ী ব্যক্তিদের নগদ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী