• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস ফের চালুর উদ্যোগ

সাতক্ষীরা প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পি.এম.
সুন্দরবন টেক্সটাইল মিলস। ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরার সাত বছর ধরে বন্ধ থাকা একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলস নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।  

এই খবরে জেলার হাজার হাজার বেকার শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে মিলের বিশাল প্রাঙ্গণে নতুন শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সাতক্ষীরার মাগুরা এলাকায় ৩০ একর জমিতে প্রতিষ্ঠিত হয় সুন্দরবন টেক্সটাইল মিলস। একসময় এটি ছিল এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র। হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতেন। মিলের দুটি ইউনিটে দৈনিক ১০ হাজার কেজি সুতা উৎপাদন হতো। মিলকে ঘিরে গড়ে উঠেছিল বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। কিন্তু সেই জৌলুশ বেশিদিন স্থায়ী হয়নি। ক্রমাগত লোকসান আর অব্যবস্থাপনার কারণে ২০০৭ সালে প্রথম দফায় শ্রমিক ও কর্মচারীদের ছাঁটাই করা হয়। এরপর সার্ভিস চার্জ পদ্ধতিতে মিলটি সীমিত আকারে চালু রাখা হয়। ২০১৭ সালে নারায়ণগঞ্জের ট্রেড লিংক লিমিটেড মিলটি ভাড়া নেয়। তবে লোকসানের বোঝা সইতে না পেরে ২০১৯ সালে এটি আবারও বন্ধ ঘোষণা করা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটি দেখভালের জন্য আটজন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সুন্দরবন টেক্সটাইল মিলসের বর্তমান ইনচার্জ মো. শফিউল বাসার বলেন, ‌‘টেকসই ও পরিবেশবান্ধব শিল্পপার্ক নির্মাণের জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে নতুন চুক্তির মাধ্যমে সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, খুব শিগগির এই প্রক্রিয়া শুরু হবে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সরেজমিন ঘুরে দেখা যায়, সাত বছর ধরে বন্ধ থাকায় মিলের মূল ফটকে সিলগালা। ভেতরে কোটি কোটি টাকার যন্ত্রপাতি মরিচা ধরে নষ্ট হচ্ছে।

সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালু হলে সাতক্ষীরার অর্থনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন নাগরিক নেতারা। সাতক্ষীরা জেলা সুন্দরবন টেক্সটাইল মিলস ছিল সাতক্ষীরার গর্ব। এটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। নতুন উদ্যোক্তা ও অংশীদারত্বের মাধ্যমে মিলটি চালু হলে হাজার হাজার মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। একইসঙ্গে উপকূলীয় জেলা সাতক্ষীরার অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার