• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পি.এম.
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতি- ছবি সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনে বোমা হামলার হুমকি পেয়েছে। কিছুদিন আগে তার রাজনৈতিক দলের একটি জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিতর্ক চললেও, এই নতুন হুমকি এলাকায় আতঙ্ক তৈরি করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে একজন ব্যক্তি জানায়, ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা আয়োজন করেন, তবে তার বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নীলাঙ্কারাই এলাকায় তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হুমকিদাতার ফোন কলে স্থান কন্যাকুমারী থেকে শনাক্ত করা হয়েছে। হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ একটি বিশেষ বাহিনী পাঠিয়ে বিজয়ের বাড়িতে তল্লাশি চালায়। যদিও তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। 

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ফোন করা ব্যক্তির লোকেশন ট্র্যাক করে তাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, এটি হয়তো কোনো প্র্যাঙ্ক বা ভুয়া কল হতে পারে।

এই ঘটনার পর বিজয় থালাপতির নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা ও ভক্তরা এই হুমকির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে পুলিশের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান