• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘মাথা উঁচু রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল’

স্পোর্টস ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ১১:১০ এ.এম.
হামজা চৌধুরী-লিটন কুমার দাস-ছবি সংগৃহীত

হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে এশিয়ান কাপে বাংলাদেশের খেলার স্বপ্ন শেষ হয়েছে। তবে দলের খেলা ছিল প্রশংসনীয়। ৩-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৩-৩ এ ফেরায় বাংলাদেশ দারুণ লড়েছে, যদিও শেষ মুহূর্তে গোল খেয়ে হারের মুখে পড়তে হলো।  

শেষ বাঁশির আগ মুহূর্তে বাংলাদেশের হার। ম্যাচ শেষে বিষন্ন  হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা। রাকিব হোসেন-মিতুল মারমা তো সবুজ গালিচায় শুয়ে পড়েন। মুখ ডেকে রাখেন জার্সি ও হাত দিয়ে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস সামাজিক মাধ্যমে দলের সাহস উদ্দীপকভাবে সমর্থন জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল। শেষ মুহূর্তে হারের পরও তোমরা দারুণ লড়েছো। তোমাদের প্রচেষ্টার জন্য আমরা গর্বিত। হয়তো পরেরবার হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ