• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আফ্রিকা মহাদেশ থেকে আরও একটি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আলজেরিয়া। দুইদিন আগেই মোহাম্মদ সালাহ'র দেশ মিশর বিশ্বকাপ নিশ্চিত করেছিলো। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপ নিশ্চিত করল আলজেরিয়া।

আলজেরিয়া ২০তম দেশ যারা আগামী বছরের বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। সোমালিয়াকে হারানোর ম্যাচে আলজেরিয়ার হয়ে দুইটি গোল মোহাম্মদ আমুরা ও একটি গোল করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ। ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া।

এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে আরজেরিয়া। ২০১৪ বিশ্বকাপে তারা শেষ ১৬-তে খেলেছিল।

এদিকে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়া থেকে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান। আফ্রিকা থেকে টিকিট পেয়েছে আলজেরিয়া, মিশর, মরক্কো এবং তিউনিসিয়া।

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বো, ইকুয়েডর, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। আর ওশেনিয়া মহাদেশ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। আর তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তো আছেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা