• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সাকিব বিশ্বে একজন, মনে করেন তানজিম

স্পোর্টস ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ০১:০৯ পি.এম.
সাকিব আল হাসান-পেসার তানজিম হাসান-ছবি সংগৃহীত

বাংলাদেশ দলের হয়ে বর্তমানে প্রায় নিয়মিতই খেলছেন রিশাদ হোসেন। যদিও ফর্ম ও দলীয় সমন্বয় বিবেচনায় মাঝে মাঝে তাকে বাইরে রাখা হয়। কখনও কখনও খরুচে হলেও লেগস্পিনাররা গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দিতে সক্ষম। বিশ্বজুড়ে তাই রিস্ট স্পিনারদের চাহিদা বেড়েছে। এই প্রয়োজনীয়তার বিষয়টি নতুন করে তুলে ধরলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান।

আফগানিস্তানের বিপক্ষে আজ  শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তানজিম বলেন,  “শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটেও প্রত্যেক ব্যাটার লেগস্পিনের বিপক্ষে সমস্যায় পড়ে। প্রত্যেক দলে লেগস্পিনার রাখার মূল উদ্দেশ্যই হলো গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু আনা। এমন স্পিনার প্রতিপক্ষের জন্য অনেকটা হুমকি হয়ে থাকে। আমি মনে করি, আমাদের আরও ভালোভাবে মানিয়ে নিয়ে, সঠিক ট্যাকটিক্স ব্যবহার করে কীভাবে তাদের খেলা যায়, সেই দিকে মনোযোগ দেওয়া উচিত।”

অপরদিকে, গত এক বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারার পাশাপাশি দেশেও তিনি আসতে পারছেন না। 

তানজিম বলেন, “সাকিব ভাই পুরো বিশ্বে একটাই। তিনি দলে থাকলে বোলার ও ব্যাটারের দায়িত্ব নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হয় না। এমন অলরাউন্ডার খুবই দুর্লভ। তার ব্যাকআপ তৈরি করা কঠিন, তবে যথাসাধ্য চেষ্টা করব। যদি বোলার ও ব্যাটাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, আমরা এই অভাব পূরণ করতে পারব।”

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার