শাহরুখ খানের ‘মান্নাত’এ যুক্ত হচ্ছে আরও ২ তলা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত বিখ্যাত বাসভবন ‘মান্নাত’-এ আরও দুই তলা যুক্ত করার অনুমতি মিলেছে। ভারতের সুপ্রিম কোর্টে এই অনুমোদনের বিরুদ্ধে দায়ের করা একটি আবেদন খারিজ হওয়ার পর সম্প্রসারণের পথে থাকা আইনি বাধা দূর হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে ছয় তলা বিশিষ্ট ‘মান্নাত’-এ আরও দুটি তলা নির্মাণের পরিকল্পনা রয়েছে। আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে সেই কাজ শুরু করার পথ পরিষ্কার হয়েছে।
‘মান্নাত’ শুধু শাহরুখ খানের বাসভবনই নয়, এটি তাঁর ভক্তদের কাছেও একটি আবেগের জায়গা। প্রতিবছর জন্মদিন ও ঈদের দিনে হাজারো ভক্ত এই বাড়ির সামনে ভিড় করেন। শাহরুখও নিয়মিত বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২০০১ সালে শাহরুখ খান এই বাংলোটি কিনেছিলেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৮ কোটি রুপিতে কেনা ‘মান্নাত’-এর বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি।
ভিওডি বাংলা/তা








মন্তব্য