• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাইয়ের আগের দৃশ্যই এখনো দেখছি: সারজিস আলম পণ্য খালাসে দেরি, এলসিএল কার্গোতে চার গুণ জরিমানা থানা থেকে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই নারী আসামি গ্রেপ্তার কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর স্বজনপ্রীতি নয়, যোগ্যদের মূল্যায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, রাজধানীর কয়েক এলাকায় বিদ্যুৎ নেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলসহ অন্য দলগুলো কে কত টাকা পাবে? মাত্র ১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ টাকা হত্যাকাণ্ডের বিচার না হলে দায়িত্ব ছাড়ুন: বিরোধীদলীয় নেতা ফিফার রেকর্ড পুরস্কার, বিশ্বচ্যাম্পিয়নের ঝুলিতে ৬২২ কোটি

ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে আটক জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, ‘সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ অবস্থায় আছেন। কোথায় আছেন, তা খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি ২৮টি মরদেহও হস্তান্তর করা হবে।’

ট্রাম্প আরও জানান, তিনি ইসরাইল সফর করবেন এবং নেসেটে (ইসরাইলের সংসদ) বক্তব্য দেবেন। এরপর তিনি মিশরেও যাবেন, যেখানে চুক্তি স্বাক্ষর হবে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও যোগ দেবেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় তীব্র সামরিক অভিযান চালায় ইসরাইল। এ পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। মাত্র দুই মাসের কিছু সময় যুদ্ধবিরতি থাকলেও বাকি সময় উপত্যকাটিতে অব্যাহত ছিল নির্বিচার হামলা।

এদিকে, শুক্রবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। ইসরাইলি সেনারা গাজার কিছু এলাকা থেকে পিছু হটতে শুরু করলে গাজাবাসীরা দলে দলে গাজা সিটির দিকে ফিরে আসছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চুক্তির রূপরেখা অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং বিনিময়ে ইসরাইলে বন্দি শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জ্বালানি নিরাপত্তা জোরদারে পরিকল্পনা অনুমোদন ভারতের
ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত
ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত
ফাইল ছবি
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রয়োজন নেই: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী