• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা মমতার

বিনোদন ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পি.এম.
বিগ বি’ কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-ছবি সংগৃহীত

বলিউড হোক বা টলিউড, ৯০-এর দশকের প্রজন্ম হোক বা বর্তমান, সবাই তাঁকে এক নামে চেনে-‘বিগ বি’ কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। শারীরিক বা মানসিক কোনো বাধাই তাঁর স্বপ্নপূরণের পথে বাধা দিতে পারেনি। ৮৩ বছর বয়সেও তিনি সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন।

প্রতি বছর ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন পালন করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি। ৮৩তম জন্মদিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।” 

মমতা স্মৃতিচারণ করে লিখেছেন, “১৯৮৪ সালে আমরা দুজন প্রথমবার সংসদের সদস্য হয়েছি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার এবং জয়া বচ্চনের উপস্থিতি আমাদের আপ্লূত করেছিল। আপনারা আমাদের উৎসব পরিবারের অংশ।”

কলকাতার সঙ্গে অমিতাভের সম্পর্ক দীর্ঘদিনের। একসময় তিনি এই শহরে চাকরি করতেন। পরে রেডিওতে কাজ করার সময় কণ্ঠস্বরের কারণে অডিশনে ব্যর্থ হন। কিন্তু সেই ‘ভারী কণ্ঠস্বরই’ পরে তাঁর টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরিচালক মৃণাল সেন ‘ভুবন সোমে’ ছবিতে তাঁর কণ্ঠ ব্যবহার করেন।

যদিও সাফল্য রাতারাতি হয়নি, দীর্ঘ উচ্চতা ও ভারী কণ্ঠস্বরের কারণে বহুবার বিফলতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু পরিশ্রমে বিশ্বাসী অমিতাভ বচ্চন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা থাকলে একদিন সাফল্য আসবেই।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’