• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পুলিশের আচরণ দায়িত্বহীন: শামীম হায়দার পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পি.এম.
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। সংগৃহীত ছবি

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী বলেছেন, “আমরা পুলিশকে জানিয়েছিলাম, তবে আমাদের কর্মসূচির অনুমতি ছিল না। তারপরও কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার অভিযোগ করেন, “সরকার ভোট না হওয়ার পরিবেশ তৈরি করছে। এটি জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির ওপর এই হামলা হয়েছে। এতে আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন।”

বর্তমান সরকারকে ‘এনসিপির সরকার’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “এ সরকার কিছু দলের সরকার। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা তারা হারিয়েছে। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমাদের শঙ্কা রয়েছে।”

এর আগে কর্মী সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন জাপা মহাসচিব।

তবে এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, “অনুমতি ছাড়া রাস্তায় কর্মসূচি পালন করায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল। বারবার অনুরোধের পরও তারা না সরায় পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। কাউকে আটক করা হয়নি।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের