• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে আবেগাপ্লুত রোজিনা

বিনোদন ডেস্ক    ১২ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এ.এম.
চিত্রনায়িকা রোজিনা ও ইলিয়াস কাঞ্চন । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই সংকটময় সময়ে পুরোনো সহ-অভিনেতাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন চিত্রনায়িকা রোজিনা। দীর্ঘদিন পর এক আবেগঘন পুনর্মিলন ঘটল হাসপাতালের কক্ষে।

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেও নেমে এসেছে উদ্বেগের ছায়া। নায়িকা রোজিনাও তার ব্যতিক্রম নন। তিনি আগে থেকেই কাঞ্চনের শারীরিক অবস্থার বিষয়ে জানতেন এবং তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।

রোজিনা জানান, তিনি লন্ডন থেকে পরে কানাডায় গিয়েছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ‘কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে অনেকটা দৃঢ়। ব্রেনের সমস্যার কারণে মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে সামগ্রিকভাবে তাকে বেশ ভালো অবস্থায় দেখেছি।’

তিনি আরও বলেন, ‘কাঞ্চন ভাই নিয়মিত নামাজ পড়ছেন, কথা বলছেন ধীরে ধীরে। আল্লাহর ওপর তার ভরসা অটুট।’

উল্লেখ্য, বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’