• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফুলবাড়ীতে ইস্কাফসহ স্বামী-স্ত্রী আটক

   ১২ অক্টোবর ২০২৫, ১১:৪১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ স্বামী-স্ত্রী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ফুলবাড়ী  উপজেলার উত্তর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন কাশিপুর  এলাকার মো. খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান চালায়। গোপন সংবাদদাতার তথ্যানুযায়ী ঐ এলাকার খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম বসতবাড়িতে গিয়ে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ ও মাদক বিক্রির ২১৮৭০ টাকা জব্দসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে এবং মাদক কারবারের সাথে মো. খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম জড়িত বলে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান রয়েছে।  

ভিওডি বাংলা- মো. এরশাদুল হক/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী