• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

১শ’ আসনে প্রার্থী ঘোষণা করবে এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৪:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হবে। একই দিন দলীয় প্রার্থীদের নিয়ে সেখানে একটি সভা অনুষ্ঠিত হবে।

দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পার্টির দু’জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত প্রার্থী বাছাই কমিটি দীর্ঘ কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক সভায় সেই প্রতিবেদন মূল্যায়ন করে প্রথম পর্যায়ে ১০০টি আসনে প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এর আগে আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সর্বাধিক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তার-ই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার প্রাথমিক তালিকা ঘোষণা করা হচ্ছে। 

দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে জানানো হয়, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের