• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

৫ দফা দাবিতে পাবনায় জামায়াতে ইসলামীর মিছিল সমাবেশ

পাবনা প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে পাবনায় মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাবনা শহীদ চত্তরে সমাবেত হয় জামায়াতের নেতাকর্মীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন ও সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘পৃথিবীর গণতান্ত্রিক দেশের অর্ধেকের বেশি দেশেই পিআর রয়েছে। উন্নত দেশের অর্ধেকের বেশি রাষ্ট্রে পিআর পদ্ধতি আছে। চলমান পদ্ধতিতে আমরা ৫৫ বছর দেখেছি। এই পদ্ধতি আমাদের কিছু দিতে পারেনি। দিয়েছে স্বৈরাশাসক আর ফ্যাসিবাদ। তাই বাংলাদেশের গ্রুপিং রাজনীতি, হানাহানি-সহিংসতার রাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ভবিষ্যতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি অপরিহার্য।

সমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। 

পরে জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার