• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে জামায়াতে স্মারকলিপি

টাঙ্গাইল প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি, অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

রোববার (১২ অক্টোবার) সকালে মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পৌঁছান। পরে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদসহ অন্যরা জেলা প্রশাসক শরীফা হকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপি প্রদানকালে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হোসনি মোবারক বাবুল। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি দেওয়ার আগে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার