• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৮:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে টাইফয়েড প্রতিরোধে টিকা (টিসিভি) প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে আর.এস.কে ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জানা গেছে, রাজবাড়ীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৩ লাখ ১২ হাজার শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মাত্র ১ লাখ ২৫ হাজার শিশুর। টিকা কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, বিনোদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং আর.এস.কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

এ সময় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও হালাল। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কেউ অসুস্থ থাকলে পরবর্তীতে টিকা নিতে পারবেন। এমনকি রেজিষ্ট্রেশন না করেও শিশুরা এই টিকা নিতে পারবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী