• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজবাড়ীতে মৎস্যজীবীদের প্রণোদনা প্রদানের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না ইলিশ হলো মাছের রাজা, ঝাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিবন্ধিত সকল মৎস্যজীবীদের সরকারি প্রণোদনা প্রদানের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উত্তম কুমার সরকার। এ সময় বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা, এবং
রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি অচিন্দ্র নাথ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, “নিষেধাজ্ঞার কারণে নদীতে মাছ ধরা বন্ধ থাকলেও প্রকৃত মৎস্যজীবীদের অনেকেই সরকারি সহায়তা থেকে বঞ্চিত। কিছু অমৎস্যজীবী ২৫ কেজি করে চাল পেয়েছে, অথচ নিবন্ধিত প্রকৃত জেলেরা এখনো বঞ্চিত। প্রকৃত মৎস্যজীবীরাই যেন প্রণোদনা পান, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।”

মানববন্ধনে বিপুল সংখ্যক মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী