• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোকাহত।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লেখেন, এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে তাদের পাশে থাকতে হবে আমাদের সকলের। আল্লাহ তায়ালা নিহতদের ক্ষমা করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসিব করুন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

‘একই সঙ্গে, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সে জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, যেন শ্রমজীবী মানুষের কর্মস্থল নিরাপদ করা হয়।’

সব শেষ তিনি বলেন, আল্লাহ তায়ালা আহতদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন এবং আমাদের দেশকে এমন দুঃখজনক দুর্ঘটনা থেকে হেফাজত করুন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের