• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হংকং থেকেই ইংল্যান্ডে ফিরছেন হামজা

স্পোর্টস ডেস্ক    ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে বুধবার (১৫ অক্টোবর) সকালে ইংল্যান্ডের উদ্দেশে তিনি রওনা দিয়েছেন। অন্যদিকে, ঢাকার পথে রয়েছেন জামাল ভূঁইয়ারা। 

হংকং থেকে থাইল্যান্ড হয়ে বাংলাদেশ দল ঢাকায় ফিরবে। এই মুহূর্তে জামালরা থাইল্যান্ডে যাত্রা বিরতিতে রয়েছেন। ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা ইংল্যান্ড, সামিত কানাডা ও ফাহমিদুল ইতালি যাবে। আমরা একই সময় এয়ারপোর্টে পৌঁছাই। আমাদের ঘণ্টাখানেক পর ফ্লাইট ছিল তাদের।’

এখন পর্যন্ত হামজা বাংলাদেশের জার্সিতে ৫ ম্যাচ খেললেন। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হোম আর দুটি অ্যাওয়ে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে পরদিন ঢাকায় এসেছিলেন। ঢাকায় একদিন বিশ্রাম নিয়ে পরদিনই ইংল্যান্ড চলে যান হামজা। হংকং-ঢাকার দূরত্ব বেশি হওয়ায় তিনি এবার হংকং থেকেই ইংল্যান্ড যাচ্ছেন। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে। ফিফা উইন্ডোতে হামজাকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার