• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাতের মধ্যে

দাবি না মানলে এক দফা নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক    ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পি.এম.
দাবি না মানলে বৃহস্পতিবার এক দফা আন্দোলনে যাবেন শিক্ষকরা। সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা জানিয়েছেন, বুধবার (১৫ অক্টোবর) রাতের মধ্যে বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবি না মানলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে তারা এক দফা আন্দোলনে যাবেন।

দাবি না মানলে দুপুর ১২টায় যমুনা অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার বিকেলে শাহবাগ অবরোধ তুলে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান শিক্ষকরা। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, “আজ রাতের মধ্যে প্রজ্ঞাপন না এলে তিন দফা নয়, এক দফা—শিক্ষা জাতীয়করণের দাবিতে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করবো।”

শিক্ষকরা জানান, তিন দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয়ভাবে অবস্থান কর্মসূচি এবং সারা দেশে কর্মবিরতি চলছে।

তাদের তিন দফা দাবি হলো—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করা, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা, কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী