• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাবনায় স্পিডের আদলে নকল পানীয় কারখানার সন্ধান; জরিমানা ও পণ্য ধ্বংস

   ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পি.এম.

দেশের জনপ্রিয় পানীয় স্পিডের আদলে পাবনায় তৈরি হতো নকল ও ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর এলাকার লাভলী ফুড ইন্ডাস্ট্রিজের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, বিএসটিআই অনুমোদনহীন পণ্য তৈরি ও বাজারজাত করণের অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় পাওয়া যায়। তারা অত্যন্ত গোপনে এই পণ্যগুলো উৎপাদন করতো। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। এই ধরনের পণ্য আর উৎপাদন করবে না-এমন মুচলেকা দিয়েছে মালিক। করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি দল, এনএসআই ও ক্যাব সদস্য সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার