• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‌'ন্যায়কুঞ্জ' উদ্বোধন

   ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পি.এম.
আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‌'ন্যায়কুঞ্জ' উদ্বোধন করছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গনি

পাবনা আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‌'ন্যায়কুঞ্জ' উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গনি পাবনা জেলা ও দায়রা জজ কোর্ট এলাকায় "ন্যায়কুঞ্জ" এর ফলক উম্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন।

এ সময় বিচারপতি হাবিবুল গনি ন্যায়কুঞ্জকে রক্ষণাবেক্ষণ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, 'আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে নারী বিচার প্রার্থীদের যেন বিশ্রামাগারে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। আদালতে এসে অনেকে টয়লেট ও ওয়াশরুম ব্যবহারের প্রয়োজন পড়ে। অনেকে বিড়ম্বনায় পড়েন। আশা করি এর মাধ্যমে সেই কষ্ট লাঘব হবে। যে উদ্দেশ্য নিয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হলো সবার সহযোগিতায় আশা করি সেটি সফল হবে।'

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা ও দায়রা জজ আখতারুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নুরে আলম, বিশেষ জজ আবু সালেহ মো: সালাহউদ্দিন খাঁ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ বাচ্চু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, জেলা জজ কোর্টের পিপি গোলাম সারওয়ার খান জুয়েল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ তানজিনা আক্তার ও দোয়া পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। ন্যায়কুঞ্জ নির্মাণ করে পাবনা গণপূর্ত বিভাগ। উদ্বোধন শেষে বিচারপতি জজ কোর্টে নব নির্মিত তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী