• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ধর্মকে রাজনীতির অস্ত্র বানাচ্ছে একটি দল: সেলিমা রহমান

য‌শোর প্রতি‌নি‌ধি    ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পি.এম.
যশোরের একটি অনুষ্ঠিত নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভায় অন্যান্য অতিথিদের সাথে সেলিমা রহমান। ছবি ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, ‘একটি দল রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে। নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা বানচালের ষড়যন্ত্র করছে তারা।’

বুধবার (১৫ অক্টোবর) যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরার সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিরা অংশ নেন।

বেগম সেলিমা রহমান বলেন, ‌‌‘বিএনপি নারীবান্ধব রাজনৈতিক দল। দেশের নারী সমাজের অধিকার রক্ষায় সব সময় কাজ করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নারীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নারী সমাজ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। আগামী দিনেও অধিকার আদায়ে নারীরা লড়াই চালিয়ে যাবে।’

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের