• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আগুন পুড়ে ছাই ১০ পরিবারের ঘরবাড়ি, অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি

নীলফামারী প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০ টি পরিবারের ঘরবাড়ি। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা৷ 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি, বিছানাপত্র, আসবাপত্র, শিক্ষার্থীদের বইপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।

স্থানীয়রা জানান হঠাৎ কর দুপুরে দেখি ধোয়া উঠছে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেলো।  

ক্ষতিগ্রস্ত হাসানুর রহমান বলেন, আজ দুপুরে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে, সবকিছু হারিয়ে নিংস্ব হয়ে গেলাম। 

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লান্চু হাসান চৌধুরী বলেন, হঠাৎ করে আজ দুপুরে আগুন লেগে ১০ টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়েছে। এখন সবাই খোলা আকাশের নিচে বসবাস করছেন। আমি ব্যাক্তিগতভাবে তাদের খোজখবর নিয়ে সহায়তা করার চেষ্টা করছি।  

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।   প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

ভিওডি বাংলা/ মোঃ মাইনুল হক/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার