• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল-ওমান, দৌড়ে আমিরাত

স্পোর্টস ডেস্ক    ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে ২০টি দেশ। ইতোমধ্যে ১৯টি দলের জায়গা নিশ্চিত হয়েছে মূলপর্বে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হলো এশিয়ার দুটি দেশ-ওমান ও নেপাল।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব চলছে সংযুক্ত আরব আমিরাতে। সুপার সিক্স রাউন্ডের ম্যাচ এখনও বাকি থাকলেও আগেভাগেই টিকিট নিশ্চিত করেছে নেপাল ও ওমান। বুধবার নেপালের কাছে ৩৮ রানে হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকায় বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে ওমানের।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান তোলে নেপাল। জবাবে ৯ উইকেটে ১১৩ রানেই থামে ওমানের ইনিংস। সুপার সিক্স রাউন্ডে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে নেপাল। এক হার ও তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান।

এদিন সামোয়াকে ৭৭ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ টিকিটের দৌড়ে টিকে আছে সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করে ২২৫ রানের বড় লক্ষ্য গড়ে আমিরাত। জবাবে ৮ উইকেটে ১৪৮ রানে থামে সামোয়া।

পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আমিরাত। তাদের পেছনে সমান পয়েন্ট নিয়ে জাপান ও কাতার। তবে এক ম্যাচ কম খেলায় এগিয়ে আছে জাপান। আজ (বৃহস্পতিবার) জাপানের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপের ২০তম দল হিসেবে জায়গা পাবে আমিরাত।

ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে: ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, কানাডা, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, উগান্ডা, ওমান ও নেপাল।

শেষ একটি টিকিটের দৌড়ে এখন লড়াই আমিরাত, জাপান ও কাতারের মধ্যে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে