• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত হোসেন।

ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনটির নামে গোপনে সংগঠিত কার্যক্রম পরিচালনা ও দলীয় পুনর্গঠনের প্রচেষ্টার অভিযোগে এ অভিযান চালানো হয়।

ডিবি বলছে, নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— শাহাদাত হোসেন, মাসুদ রানা, হাবিবুর রহমান, কাইয়ুম মিয়া, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম, শহীদুল হক, জাকির হোসেন ও ফজলুল করিম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে সোপর্দের পর রিমান্ড আবেদন করা হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের