• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকা ‘বেআইনি ও ব্ল্যাকমেইলিং’ : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামিক দলের নেতা বলেছেন, "তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন"। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কলরেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেলো কিভাবে? উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্ল্যাকমেইলিং।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গিচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তার জন্য গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার।  যাতে কোন অসহায় মানুষ বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয়। 

তিনি বলেন, আমাদের দেখা সবচাইতে বড় ছিল বিষয়টি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হওয়া। তারপরেও অনেক অমীমাংশিত বিষয়ের কথা বলা হয়েছে। অনেক নোট অব ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতু বিতর্ক এবং তৈরি করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে, কেন এই বিরোধ তৈরি করা হচ্ছে? এটা আমরা জানি না। এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ দিয়ে তারা যখন একটি ঐক্যতে আসার প্রচেষ্টা চালাচ্ছে , তখন আবার এই ছোটখাট বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা নিশ্চিত করার জন্য। গণভোট এবং অন্যান্য ছোট ছোট বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অব ডিসেন্ট  দিয়ে এই বিলম্ব করা,  এটা জনগণ ভালোবাসা নিচ্ছে না।

 'গণতন্ত্রের পথে দ্রুত হেটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে ফ্যাসিস্টদের কোন গোষ্ঠী উপকৃত হবে ' এমন মন্তব্য করেন রিজভী। আগামীকাল শুক্রবার ( ১৭ অক্টোবর ) জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর অনুষ্ঠানে প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই মুখপাত্র।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারে আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ও দলটির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের