• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী হানিয়া আমির

বিনোদন ডেস্ক    ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পি.এম.
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী হানিয়া আমির। সংগৃহীত ছবি

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন পাকিস্তান।

এই দায়িত্বে তিনি পাকিস্তানজুড়ে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার ও লিঙ্গসমতা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে জনগণকে অনুপ্রেরণা দেওয়ার উদ্যোগেও যুক্ত থাকবেন হানিয়া।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জনপ্রিয়তা ও সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে হানিয়া নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও জোরালো করবেন এবং তাদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করবেন।

অভিনেত্রী হানিয়া আমির

এ বিষয়ে হানিয়া আমির বলেন, ‘ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গভীর সম্মানের। এটি কেবল একটি উপাধি নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের দায়িত্ব, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না।’

ইউএন উইমেন পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, ‘হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনসংযোগের ক্ষমতা পাকিস্তানে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং কন্যাশিশুদের কণ্ঠ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।’

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও বেড়েছে হানিয়া আমিরের জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ অর্জনের পর এবার ইউএন উইমেনের এ দায়িত্ব তাঁর ক্যারিয়ারে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-তে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটছে হানিয়ার; এর ফলে সীমান্ত পেরিয়ে তাঁর জনপ্রিয়তা আরও বিস্তৃত হচ্ছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’