• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

মৌচাকে ৫‘শ ভরি স্বর্ণ চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পি.এম.
স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতরা। সংগৃহীত ছবি

রাজধানীর মৌচাক ফরচুন শপিং মলের সম্পা জুয়েলার্সে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে উদ্ধার হয়েছে ১৯০ ভরি স্বর্ণ, সামান্য রূপা, একটি মোটরসাইকেল এবং ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা নগদ।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন: শাহিন মাতব্বর ওরফে শাহিন (৪৬), নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও অনিতা রায় (৩১)। গত ৭২ ঘণ্টা টানা অভিযান চালিয়ে বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিন্টুরোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, চুরি ঘটেছিল ৮ অক্টোবর দিবাগত রাতে, দোতলায় অবস্থিত দোকানে। তিন মাস ধরে চোরচক্র দোকান পর্যবেক্ষণ করছিল। ঘটনা রাতে সংঘটিত হয়; তারা বাথরুমের জানালার চিকন সুতার সঙ্গে রশি বেঁধে গ্রিল কেটে প্রবেশ করে।

ডিবি কর্মকর্তারা জানান, চক্রটি পেশাদার এবং এর আগেও ২০২১ সালে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে একই ধরনের চুরির ঘটনায় জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের একজনের স্ত্রীও প্রাথমিকভাবে সহযোগিতা করেছিল।

মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দোকানে মোট ৫০০ ভরি স্বর্ণ ছিল, যেখান থেকে উদ্ধার হয়েছে ১৯০ ভরি। বাকি স্বর্ণের অবস্থান জানতে তদন্ত চলছে। একজন আসামি এখনও পলাতক।

ডিবি জানিয়েছে, চুরি হওয়া স্বর্ণ বিক্রি করা হয়নি, কিছু অংশ গলানো অবস্থায় পাওয়া গেছে। অভিযুক্তরা সাধারণত কৃষিকাজ ও গরুর ফার্মে কাজ করতো, তবে পরিকল্পিতভাবে বড় ধরনের চুরি করতো।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫