• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গৌরীপুরে বিএনপি নেতার ফ্রি মেডিকেল ক্যাম্প

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সহরবানু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প।

এই উদ্যোগের আয়োজক ছিলেন  ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ডা. মো. আবদুস সেলিম।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

গাইনী, মেডিসিন, হাড়ভাঙা ও জোড়া, নাক-কান-গলা, হৃদরোগ, নিউরো, যৌন ও চর্ম, শিশু, ডায়াবেটিসসহ নানা বিভাগের রোগীরা চিকিৎসা সেবা নেন।

দিনব্যাপী এ ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল জনসমাগমে মুখর; অনেকেই এই উদ্যোগকে ‘মানবিক উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেন।

আয়োজক ডা. মো. আবদুস সেলিম বলেন,  “গৌরীপুর একটি অবহেলিত জনপদ। গত ১৭ বছরে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। 

অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাস্তা, ব্রিজ ও কালভার্ট। আমি চাই গৌরীপুরবাসী যেন স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ন্যায্য সুযোগ পায়।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য। তাই গৌরীপুরবাসীর স্বাস্থ্যসেবায় কিছুটা অবদান রাখতে এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।”

স্থানীয় জনগণ জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

ভিওডি বাংলা-মো. হুমায়ুন কবির/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার