• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই শহীদ ডা. সজীবের পিতাকে তারেক রহমানের উপহার

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম শহীদ ডা. সজীবের পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) মৌচাকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম শহীদ ডা. সজীবের পিতাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন। তিনি শহীদ পরিবারের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।”

শহীদ ডা. সজীবের পিতা হালিম সরকার বলেন, “আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে তারেক রহমান সাহেব আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ধরনের সহযোগিতা আমাদের পরিবারের জন্য বড় ভূমিকা রাখবে। আমি তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উল্লেখ্য, শহীদ ডা. সজীবের মা দীর্ঘ এক বছর ধরে শয্যাশায়ী এবং তাকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারী, ডা. মিজানুর রহমান ও মুসরিক প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের