• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘কিছু দল সবসময় ডিস্টার্ব করে’ : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংগৃহীত ছবি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ কয়েকটি রাজনৈতিক দল অংশ না নেওয়াকে ‘ইচ্ছাকৃত বিঘ্ন সৃষ্টি’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি গণতান্ত্রিক উত্তরণের পথে আজ একটা বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সবসময়ই এমন করে।’

তিনি আরও বলেন, ‌‘সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই এই সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা আসলে সেই ডিস্টার্বেরই অংশ।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি নেতার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, জাতীয় ঐকমত্যের এই প্রক্রিয়ায় এখনো কিছু দলের অবস্থান অনিশ্চিত রয়ে গেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের