• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খেলাধুলায় প্রতিভা অন্বেষণে

বিএনপির ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর পরিকল্পনা : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৯:১১ পি.এম.
‘জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে আমিনুল হক। সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলায় প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কর্মসূচি চালু করা হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর পল্লবী এমডিসি মডেল স্কুল প্রাঙ্গনে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ‘জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ও জার্সি উন্মোচন এবং লটারী ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 ‘জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ও জার্সি উন্মোচন।

তিনি বলেন, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহী তরুণদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশে দল ও রাষ্ট্রীয় পর্যায়ে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোয় আমরা একটি গুণগত পরিবর্তনের সূচনা করতে চাই।

আমিনুল হক আরও বলেন, আমরা দেশের প্রতিটি স্কুলের চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। পাঠ্যসূচির সঙ্গে খেলাধুলাকে একীভূত করে একটি মাদকমুক্ত, শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে দৃঢ় জাতি গঠনের লক্ষ্যেই বিএনপি কাজ করছে।

 ‘জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে খেলোয়াড় ও উপস্থিত জনতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, নির্বাহী সদস্য মো. জাহেদ পারভেজ চৌধুরী, জাতীয় দলের সাবেক ফুটবলার মো. আলমাস, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. মঈনুল হক, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের