• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সীমান্তে গ্রেপ্তার বরিশাল-বরগুনার দুই আওয়ামী লীগ নেতা

দিনাজপুর প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পি.এম.
গ্রেপ্তারকৃত আ’লীগ দুই নেতা। সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন—বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭) ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা পৌরসভার চর কলোনি মহল্লার বাসিন্দা মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার রমনা থানায় রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তারা দুজনই আসামি। এছাড়া নিজ নিজ থানায় দুটি করে পৃথক মামলার পলাতক আসামি হিসেবেও তাদের নাম রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভেলারপাড়া এলাকায় তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক আমাদের খবর দেন। পরে পুলিশ গিয়ে দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার