• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না’

চুয়াডাঙ্গা প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেন, ‘ধানের শীষের প্রতীকের প্রচারণা অব্যাহত থাকবে। ধানের শীষের প্রতীকে যিনিই মনোনীত হন, তার পক্ষে কাজ করতে হবে। বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

শনিবার (১৮ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় বিএনপির 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।

গণসংযোগকালে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তাদের ঘোষিত ৩১ দফা রূপরেখা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে, যা রাষ্ট্রের গতিশীলতা ফিরিয়ে আনবে।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই রাস্তায় নেমে এসেছেন।’

এদিন তিনি নিচের বাজার ও ফেরিঘাট রোড সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনমত তৈরি করতে কথা বলেন। 

এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের