• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই চেতনা ব্যবসায়ীদের জনগণ প্রত্যাখান করবে: রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পি.এম.
৩১ দফার লিফলেট বিতরণ করছেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সংগৃহীত ছবি

জুলাই চেতনাকে নিয়ে যারা ব্যবসা করতে চায় তাদেরকে জনগণ প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল নগরীর  সাধারণ শ্রমজীবীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুথান কারও একক প্রচেষ্টায় সফল হয়নি। এ দেশের সকল পর্যায়ের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। দুঃখজনক হলেও সত্য কোন কোন মহল ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুথান নিজেদের একক সম্পত্তিতে পরিণত করার নানান অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণ সেটা এখন বুঝতে পারছে।

৩১ দফার লিফলেট বিতরণ করছেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বিএনপি'র এই নেতা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের ঘৃন্য চেস্টায় লিপ্ত রয়েছে। 

তিনি বলেন, ইতিহাস প্রমান করে সাধারণ জনগণের গণঅভ্যুথান বা প্রচেষ্টাকে নিজেদের স্বার্থে যারাই ব্যবহার করতে চেয়েছে তাদেরকে জনগণ প্রত্যাখান করেছে। এবারও যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করার চেষ্টা করছে তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখান করবে।  

রহমাতুল্লাহ বলেন, জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে যারা বানচাল করতে চেয়েছিল তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। ঐ অনুষ্ঠানের বানচালে চেষ্টার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদেরকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান তিনি। 

তিনি আরও বলেন, ৩১ দফাকে মানুষ এখন রাষ্ট্র উন্নয়নের একমাত্র বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে৷ ৩১ দফার আলোকে বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্রে  পরিণত করা সম্ভব।  

অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক একেএম আব্দুস সালাম রাঢ়ী, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, সদর উপজেলা মহিলা দল সভানেত্রী হোসনে আরা রেখা, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের