• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এই কমিশনের অধীনে কীভাবে ভোটে যাব, প্রশ্ন পাটোয়ারীর

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী।ছবি-সংগৃহীত

নির্বাচন কমিশনাররা যদি মনমর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী।

রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল। ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

‎তিনি বলেন, নির্বাচন কমিশন জংলি কায়দায় চলছে। আমরা চিঠি দিয়ে আইনগত ব্যাখ্যা চেয়েছি। নির্বাচন কমিশন (ইসি) গনিমতের মাল হিসেবে বিভিন্ন পক্ষ ভাগাভাগি করে নিয়েছে। আমরা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। জিয়া, মুজিব রহমান ফ্যামিলি বা নির্দিষ্ট ইসলামের কাছে নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না, এটা জনগণের হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই কমিশনের অধীনে আমরা কীভাবে ভোটে যাব? ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না সেগুলোর যদি সুরাহা না করা হয়। বিষয়গুলো হলো যেভাবে ডেমোক্রেটিক স্টেটে (গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা) যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে এড্রেস করেছি। যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।’

এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, কোনো ব্যক্তি ইচ্ছে মতো নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের (ইসি) সতর্ক করে দিয়েছি। যদি তারা বিভিন্ন সমস্যার সুরাহা না করে তাহলে নির্বাচন কমিশনের সবাইকে পদত্যাগ করাতে আমরা বাধ্য হবো।

নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ নামে যে নাটক হয়েছে সংসদে তারা এখন ঘুমাচ্ছে। গণভোটের কোনো নির্দেশনা আসেনি নির্বাচন কমিশনে। চুপ্পুর হাত দিয়ে জুলাই সনদ এনসিপি মানবে না। নির্বাচন কমিশনাররা যেখান থেকে আসছে, তারা তাদের পারপাস সার্ভ করছে। অদৃশ্য শক্তি থেকে মুক্ত করতে হবে নির্বাচন কমিশনকে। 

‎তিনি বলেন, ব্যবসায়ীদের গুদাম কেউ যদি জ্বালিয়ে দেয়, রাষ্ট্র যদি কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে, তাহলে দেশ কীভাবে একটা নির্বাচনের দিকে যাচ্ছে বলে প্রশ্ন থেকে যায়। ভোটার লিস্ট সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদি নির্বাচন কমিশনাররা মনমর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে। এছাড়া নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে আমোদ ফুর্তি করছে। নির্বাচন কমিশন চাইলে আন্তরিক হলে এক মাসেও ভালো নির্বাচন সম্ভব বলে জানান পাটোয়ারী।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের