• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

কাকে ‘বিষধর সাপ’ বললেন নায়িকা পূর্ণিমা!

বিনোদন ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পি.এম.
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা -ছবি সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা -ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি সম্পর্কের মুখোশধারী মানুষের প্রতি তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন। তবে সরাসরি কারও নাম উল্লেখ করেননি।

রোববার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে পূর্ণিমা লেখেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের পরীক্ষায় টের পাই, তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে ও জীবনে।”

তিনি আরও লেখেন, “যখন মানুষ সাফল্যের শিখরে পৌঁছে যায়, তখন এরা মৌমাছির মতো চারপাশে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে সান্নিধ্যের ভান করে নিজের স্বার্থে মধু সংগ্রহ করে। কিন্তু সময় খারাপ হলে সবার আগে এ তারাই দূরে সরে যায়।”

স্ট্যাটাসের শেষ অংশে নায়িকা লেখেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।”

পূর্ণিমার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন এবং সমর্থন জানাচ্ছেন।

উল্লেখ্য, সম্প্রতি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৪তম আসরে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন পূর্ণিমা।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোয়ানা ২ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
এবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’
ছবি: সংগৃহীত
ফুটপাতে রাত কাটানো যশ আজ কোটিপতি
ছবি: সংগৃহীত
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা