• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

লাহোরে অ্যান্টি-স্মগ গান ব্যবহার, বায়ুদূষণ ৭০% কমল

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে প্রথমবারের মতো অ্যান্টি-স্মগ গান চালু করে বায়ুদূষণ ৭০ শতাংশ কমানো সম্ভব হয়েছে। পাঞ্জাব পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ এই সাফল্যকে দূষণ মোকাবিলার ক্ষেত্রে বড় অর্জন হিসেবে দেখছে।

সংবাদমাধ্যমটি বলছে, পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো লাহোরের কান্না এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যান্টি-স্মগ গান চালু করার পর বায়ুদূষণ ৭০ শতাংশ কমেছে বলে জানিয়েছে পাকিস্তানের পরিবেশ সুরক্ষা বাহিনী (ইপিএফ)।
 
সংস্থার মুখপাত্র জানান, কান্নায় অ্যান্টি-স্মগ গান ব্যবহার করার পর সেখানে বায়ুদূষণের মাত্রায় উল্লেখযোগ্য হারে উন্নতি দেখা গেছে।
 
মূলত বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর একটি হচ্ছে পাকিস্তান। দেশটি সারা বছরই কম-বেশি বায়ুদূষণের শিকার হলেও বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়জুড়ে লাহোরকে প্রায়শই সবচেয়ে দূষিত মহানগর হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।

লাহোরের জনসংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ এবং শহরটির বাসিন্দারা বছরের ছয় মাস এই দূষিত বাতাসেই শ্বাস নিতে বাধ্য হন।

পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশনায় পরিচালিত অ্যান্টি-স্মগ গান পরীক্ষাটি “পরিবেশগত প্রচেষ্টায় এক উল্লেখযোগ্য সাফল্য”।

তিনি জানান, “লাহোরের কান্না এলাকায় অ্যান্টি-স্মগ গান ব্যবহারের পর এয়ার কোয়ালিটি ইনডেক্স ৬৬৬ থেকে নেমে এসেছে ১৭০-এ।”

পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশনায় চালানো এই পরীক্ষাটি পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য। তিনি আরও জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা
মার্কিন হামলার জবাব কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা