• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আল আকসার ইমামকে আটক করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

জুমার নামাজের পর ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের ইমাম ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ওয়াফার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজ শেষে আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকেই ইসরায়েলি সেনারা শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার তিনি আল আকসা মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। এর কিছুক্ষণ পরই তাকে আটক করে ইসরায়েলি বাহিনী।

তবে তাকে আটকের কারণ কিংবা কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত তথ্যও তখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে, এই ঘটনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পাঁচটি প্রদেশে হামলার পর কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইরানে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা এই হামলা চালানো হয়। এতে কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কাতারে ক্ষেপণাস্ত্র হামলার পূর্ব সতর্কীকরণ কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন বাহিনীর একটি জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়।

আইআরজিসির বিবৃতির কয়েক ঘণ্টা পর কুয়েত সরকার জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে দেশটিকে লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সবগুলোই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কুয়েতে একজন নিহত হয়েছেন বলেও জানানো হয়।

অন্যদিকে, জর্ডানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা দেশটির প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পূর্বাঞ্চলীয় আজরাক শহরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে আটটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। বাকি দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা না গেলেও আজরাকের মার্কিন ঘাঁটিতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবাব ফাতিমা। ছবি: সংগৃহীত
ফাতিমাকে আফগানিস্তানে বিশেষ দূত করছে জাতিসংঘ
ছবি: সংগৃহীত
চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯
ছবি: সংগৃহীত
জন্মশহর মাশহাদে সমাহিত আয়াতুল্লাহ আলী খামেনি