• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে জাকের পার্টির উদ্যোগে পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ আনসার ক্লাব প্রাঙ্গণে পৌর জাকের পার্টির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার পর গোয়ালন্দ আনসার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)। সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর জাকের পার্টির সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন মোল্লা, জেলা ওলামা ফ্রন্টের সভাপতি মৌলানা ছালাম জেহাদি, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মো. সুরুজ খান, জেলা যুব ফ্রন্টের সভাপতি মো. মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী ফকির, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো. আমজাদ হোসেন, জেলা মহিলা সভানেত্রী মোছা. রেজিয়া গফুর, এবং জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী মুন্নী আক্তার, সাধারণ সম্পাদিকা সালিমা আফরিন, সাংগঠনিক সম্পাদিকা সুমনা আক্তার প্রমূখ।

র‍্যালিতে জেলা, উপজেলা ও পৌর জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিন। গোলাপ ফুল শান্তির প্রতীক এবং ইসলামের প্রতীক। জাকের পার্টি নির্বাচিত হলে দেশে শান্তি ফিরে আসবে। বর্তমানে জাকের পার্টির জোয়ার বইছে যেখানেই মিছিল, সেখানেই জনস্রোত।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার