• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

মিরপুরে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

একভরি, দুই ভরি নয়, বাসা থেকে দিনে দুপুরে ১০০ ভরি স্বর্ণের পাশাপাশি লুট হয়েছে ৩২ লাখ টাকা। এ ঘটনায় মিরপুরের মাজার রোড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দিশেহারা অবস্থায় রয়েছেন ভুক্তভোগী পার্টস ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোড এলাকার এক বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।  

এ ঘটনায় সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে পুলিশ। দারুস সালাম থানার ওসি রকিব উল হোসেন জানান, অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।
 
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টায় মাস্ক পরা যুবক বাসার কলিংবেল চাপতে থাকেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসেন আরও দুজন। অস্ত্র প্রদর্শন করে ভেতরে প্রবেশ করেই হাত-পা বেঁধে ফেলেন গৃহকর্ত্রীর।
 
পরে আলমারি ভেঙে ১০০ ভরি স্বর্ণ এবং ব্যবসার জন্য বাসায় রাখা ৩২ লাখ টাকা লুট করে ডাকাতরা। এ সময় মারধরের শিকার হন ওই গৃহকত্রী। তার অভিযোগ, সংঘবদ্ধ চক্রে এলাকার ইন্টারনেট কোম্পানীর কর্মচারীও ছিল।
 
ফুটেজে আরও দেখা যায়, ১১টা ১৫ মিনিটে বাড়িটি থেকে ব্যাগ হাতে বের হচ্ছেন কয়েকজন মাস্ক পরা যুবক। এমন ঘটনায় হতবিহ্বল পরিবারটি। প্রত্যাশা করছেন, দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
দারুস সালাম থানার ওসি রকিব উল হোসেন বলেন, অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী