• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ১২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন।

নবম দিনের মতো সোমবার (২০ অক্টোবর) সকালে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেছে। 

সমাবেশে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।

এদিকে, শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা জানিয়ে শহিদ মিনারে বিএনপির একটি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে। 

এর আগে রোববার (১৯ অক্টোবর) শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পুলিশি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়।
 
শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ফাইল ছবি
প্রাথমিকে পদোন্নতি ও নিয়োগ দ্রুত শেষের নির্দেশ
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষা জোরদারে ইউএপি ও ডিপিডিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি: ভিওডি বাংলা
গবেষণা-উদ্ভাবনে নতুন দিগন্ত, ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই