• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শিক্ষকদের আন্দোলনে বিএনপির একাত্মতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশে উপস্থিত হয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।

গত রবিবার (১৯ অক্টোবর) সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। তবে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারই অংশ হিসেবে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মহাসমাবেশ করছেন এবং একই সঙ্গে চলছে আমরণ অনশন।

শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না।

সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু ২০ শতাংশ হয়তো পাননি। ৫ শতাংশ বাড়িভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে।" তবে তিনি বর্তমান পরিস্থিতিতে এমন কোনো কাজ না করার জন্য শিক্ষকদের অনুরোধ জানান, যাতে মানুষের ক্ষতি হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষকদের দাবির প্রতি নীতিগতভাবে একাত্মতা প্রকাশের কথা জানান এ্যানি। শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করার কথা উল্লেখ করে তিনি বলেন, "তারেক রহমান আন্দোলনের আগেই বলেছেন, নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এটি ছোট কথা নয়, কমিটমেন্ট। দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম।"

তিনি আরও বলেন, শিক্ষকদের যেন বার বার রাস্তায় নামতে না হয়, সে জন্য পূর্ণ জাতীয়করণ করার দাবি পুনর্ব্যক্ত করে তাদের মর্যাদার জায়গায় আসীন করার কথা জানান।

শিক্ষকদের সুশৃঙ্খলভাবে ৯ দিন ধরে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বিএনপির এই নেতা তাদের ধন্যবাদ জানান। উল্লেখ্য, এই শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের