• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জোবায়েদ হত্যাকাণ্ড

গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না: ডিসি

নিজস্ব প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের জানাজা শেষে এক প্রেস ব্রিফিংয়ে লালবাগ জোনের ডিসি বলেন, গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না। জোবায়েদের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সোমবার ( ২০ অক্টোবর) জোবায়েদ হোসাইনের জানাজা শেষে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি এ কথা বলেন।

মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘সঠিক তথ্য আমাদের কাছে রয়েছে, তবে তদন্তের স্বার্থে সব কিছু এখনই প্রকাশ করা সম্ভব নয়। আমরা ইতোমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছি। আশা করছি, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার মধ্যে আপনাদের সুসংবাদ দিতে পারব। কাউকে ছাড় দেওয়া হবে না। আসামি ধরতে সময় লাগতে পারে, তবে প্রকৃত ঘাতকদেরই আমরা গ্রেপ্তার করব। তাদের ধরতে পারলেই জানা যাবে অন্য কেউ জড়িত আছে কি না।’

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘জোবায়েদের বড় ভাই সৈকত ৪৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু জোবায়েদ সে খুশির খবর জেনে যেতে পারল না। এ ঘটনায় প্রকৃত হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমাদের দাবি কোনো ধরনের ফাঁকফোকর আমরা দেখতে চাই না। আমরা প্রকৃত আসামিদের গ্রেপ্তার দেখতে চাই।’

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, ‘আগামী ২ দিন শোক দিবস সভা ও শোক র‍্যালি পালন করব। আমরা আগামী ১০ ঘণ্টা আলটিমেটাম দিলাম। যদি আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি না দেখি তাহলে পরবর্তী কর্মসূচি দেব। এখানে পুলিশ প্রশাসন যারা, বিগত ফ্যাসিস্ট আমলে এই পুলিশকে জনগণের শত্রু বানানো হয়েছিল। আমার শিক্ষার্থীর বাবা-চাচা কে কেন পাঁচ ঘণ্টা বসিয়ে রাখল। তাদের জবাবদিহি করতে হবে। আমরা জনগণের জন্য কষ্টের কারণ হতে চাই না। আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চাই। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার এই বিষয়ে এক মুদ্রা পরিমাণ ছাড় দেবো না। স্বৈরাচার পরবর্তী সময়ে আমরা এই ওসি চাই না।’

উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, ‘আমরা শুরু থেকেই ছিলাম। আমরা প্রকৃত দোষী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পাশে থাকব। আমাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী