• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মিয়ানমারে জান্তা বাহিনীর লে কা কাও পুনর্দখল

আন্তর্জাতিক ডেস্ক    ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পি.এম.
মিয়ানমারের জান্তা বাহিনী। সংগৃহীত ছবি

মিয়ানমারের জান্তা বাহিনী কারেন রাজ্যের লে কা কাও শহর ও কৌশলগত পাহাড়চূড়া সওয়ে তও গোন পুনর্দখল করেছে। কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) যোদ্ধারা পাহাড়চূড়া থেকে সরে গেলে জান্তা বাহিনী পুরো এলাকা দখল করে। এখন শহর, পাহাড়চূড়া ও পার্কসহ অধিকাংশ এলাকা সেনার নিয়ন্ত্রণে রয়েছে।

গত কয়েক সপ্তাহে জান্তা বাহিনী কারেন বর্ডার গার্ড ফোর্স, বিমান হামলা, কামান এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে শহরের পশ্চিমাংশে ব্যাপক অভিযান চালিয়েছে। মিনলেটপান গ্রামে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, যেখানে প্রতিরোধযোদ্ধারা জান্তা বাহিনীর অগ্রগতি ঠেকানোর চেষ্টা করছে।

লে কা কাও শহরটি ২০১৫ সালে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের অভ্যুত্থানের পর রাজনৈতিক ভিন্নমতাবলম্বীরা এখানে আশ্রয় নেন, যা জান্তা বাহিনীর টার্গেট হয়ে ওঠে।

মানবিক ত্রাণকর্মীরা জানিয়েছেন, প্রায় ৩ হাজার মানুষ থাই সীমান্তের মই নদীর কাছে অস্থায়ী আশ্রয় নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লে কা কাও পুনর্দখল করে জান্তা বাহিনী তাদের নির্বাচনি লক্ষ্য পূরণ করেছে, তবে বাসিন্দারা এখনো বাস্তুচ্যুত অবস্থায় থাকায় সেখানে ভোট আয়োজনের বিষয় অজানা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম