• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জোবায়েদ হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০অক্টোবর) বিকেলে শিবচর উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। 

এ সময় বক্তারা ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। তানাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
শিবচর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, যুগ্ম-আহ্বায়ক নাইম গোমস্তা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাঁধন খান,যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ খানসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্যস ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের একটি বাসায় টিউশনি করাতেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন,ঘটনা শোনামাত্রই আমি সেখানে গিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে।

এ ঘটনায় যোবায়েদের ছাত্রী ও ছাত্রীর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার