• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

৪ দিন আগেই জন্মদিন উদযাপন করলেন পরীমনি

বিনোদন ডেস্ক    ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পি.এম.
অর্কের আয়োজন বিশেষ মুহূর্তে-ছবি সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি জন্মদিন উদযাপন করেছেন আগেই। আসল জন্মদিন ২৪ অক্টোবর হলেও, ২০ অক্টোবর রাতেই কেক কেটে আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

আগামী ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। কিন্তু সোমবার (২০ অক্টোবর) রাতেই কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি। মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে সেই উদযাপনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পরীমনি। গতকাল রাতেই উদযাপন করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’
 

কে এই অর্ক যার কারণে চারদিন আগেই জন্মদিন পালন করলেন পরীমনি? অর্ক সম্পর্কে পরী জানান, ‘অর্ক-এর সঙ্গে আমার পরিচয় কাজের সুবাদে। সে একজন মেকআপ আর্টিস্ট। ঢাকায় একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি, ওর বাসাও সেখানেই। ও খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার বিনিময় হয় আমাদের মধ্যে। ধীরে ধীরে ভাইয়ের মতো হয়ে গেছে। ওর অনেক ছোট ছোট আবদার থাকে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি এমন আয়োজন!’

এরপর পরী আবেগভরে লেখেন, ‘আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! সারাজীবন তোদের মতো আপন মানুষদের সঙ্গে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। ধন্যবাদ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক, প্রথম উদযাপন।’

পরীমনির আগাম জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীসহ ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিগুলো প্রকাশের পর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’