• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে দ্বিতীয় দিনের শুনানি চলছে আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ১১:২৮ এ.এম.
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চলছে শুনানি।-ছবি সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চলছে শুনানি।-ছবি সংগৃহীত

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, আর রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) আপিলের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনগুলোর শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এরপর ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন আপিল করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে রিট দায়ের করা হয়, যা ২০০৪ সালে হাইকোর্ট খারিজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বৈধ ঘোষণা করে।

পরবর্তীতে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। এরপর ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যাতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবং বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও পৃথকভাবে রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ পঞ্চদশ সংশোধনী আপিলের রায়
ছবি: সংগৃহীত
মানহীন খাদ্যপণ্যের অভিযোগে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ