• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গুলশানে সড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর সচল

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ১২:২৪ পি.এম.
রাজধানীর গুলশান-২ এলাকায় সড়ক ডিভাইডারে থাকা একটি বড় গাছ উপড়ে পড়ায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে-ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এ সড়ক ডিভাইডারে থাকা একটি বড় গাছ উপড়ে পড়েছে। এ ঘটনায় নতুন বাজার থেকে গুলশান-২ প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে গাছটি আকস্মিকভাবে উপড়ে পড়ে। এরপর থেকে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে যানবাহনের চাপ তৈরি হতে থাকে। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় সড়কে উপড়ে পড়া গাছটি অপসারণ করেছে ট্রাফিক পুলিশ।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, গুলশান-২ থেকে নতুন বাজার পর্যন্ত দুই লেনে এমআরটি লাইন-৫ এর সেবা লাইন সরানোর কাজসহ বিভিন্ন নির্মাণ কাজ চলমান। সড়কের মাঝখানে খোঁড়াখুঁড়ির কারণে সাধারণতই এ এলাকায় যান চাপ বেশি থাকে।

উত্তর সিটি করপোরেশনের সহায়তায় ট্রাফিক পুলিশ গাছটি অপসারণ করলে প্রায় চার ঘণ্টা পর সড়ক সচল হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী